২০ মার্চ ২০২৬

ফের বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

বাংলাধারা ডেস্ক  »

বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও একদফা বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামী ১৪ নভেম্বর এ ছুটি শেষ হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দ্বিতীয় দফায় ৯ এপ্রিল ও তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত সেই ছুটি বাড়ানো হয়। সেই ছুটি গিয়ে ঠেকে ১৪ নভেম্বর পর্যন্ত। দুই মন্ত্রণালয়ের ইঙ্গিত ছিল, পুরো নভেম্বরই থাকবে ছুটি। আজকের (বৃহস্পতিবার) ঘোষণায় নভেম্বর পেরিয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত সেই ছুটি বর্ধিত হলো।

বাংলাধারা/এফএস/ওএস/এআর

আরও পড়ুন