২১ মার্চ ২০২৬

ফেসবুকে বন্ধুত্ব, অপহরণ-মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রেফতার ৩

বাংলাধারা প্রতিবেদন »

ফেসবুকে বন্ধুত্ব করে অপহরণ ও মুক্তিপণ আদায়-চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে নগরীর কোতোয়ালী থানা পুলিশ। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর)  তামাকুমন্ডি লেইনের আব্দুল লতিফ মার্কেটে এ ঘটনা ঘটে।

বুধবার (২ সেপ্টেম্বর) কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে তামাকুমন্ডি লেইন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রেফতারকৃত হলো- চট্টগ্রামের সাতকানিয়ার গোয়াজর শুয়ার বাপের বাড়ীর আব্দুর রহিমের ছেলে মো. সাহেদ (১৮), চন্দনাইশের গাছবাড়িয়া দিঘীর পাড়ের আব্দুল হামিদের ছেলে গোলাম মোস্তফা (২৪) ও হাটহাজারীর চিপাতলি সিকদার বাড়ির মো. মিয়ার ছেলে মো. রুবেল (৩৫)।

জানা যায়, সীতাকুণ্ড উপজেলার ফেরদৌস স্টীলের বাবুর্চি মো. রুবেলকে (৩২) টিপ ছোরা দেখিয়ে মার্কেটের ৭ম তলায় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন অপহরণকারীরা। একপর্যায়ে  ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবিও করে। বিষয়টি সুযোগ বুঝে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানায় বাবুর্চি মো. রুবেল। তবে এর আগেই বাবুর্চি মো. রুবেলের চিৎকারে তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ীরা তাকে হেফাজতে নিয়ে অপহরণকারীদের আটক করেন। পরে কোতোয়ালি থানা পুলিশ এসে তাদের নিয়ে যান।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন