ফটিকছড়ি প্রতিনিধি»
ফটিকছড়ির দাঁতমারা ইউপির ইসলামপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে জসীম উদ্দিন(৩০) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে প্রতিবেশী আক্কাস ও মামুনসহ তাদের পরিবার।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দাঁতমারা ইউপির ইসলামপুর গ্রামের আলী আহসানের বাড়ীতে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহত জসীমের বড় ভাই মোহাম্মদ রফিককেও কুপিয়ে জখম করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জসীমের ভাই একই এলাকার সোলেমান নামের এক ব্যাক্তির মেয়েকে বিবাহবন্ধনে আবদ্ধ করেন। কিন্তু গত ৬ মাস যাবত দুই পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দন্ধ হলে রফিকের বউ বাপের বাড়ী চলে যায়। রবিবার রাতে দেয়া একটি ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পরিবারে তর্কাতর্কির সৃষ্টি হয়। সোমবার সকালে মামুন ও আক্কাসের পরিবার সকালে পুনরায় ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এসময় জসীম তাদের বিবাদ মিঠাতে গিয়ে আক্রমণের শিকার হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে সে মারা যায়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আহত অবস্থায় স্থানীয়রা জসীমকে উদ্ধার করে মিরসরাই হাসপাতালে নেয়া হলে সেখানে সে মৃত্যু বরণ করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় এখনো কোন মামলা হয়নি।’












