হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারীতে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে আয়শা আক্তার (২০) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন।
শুক্রবার দুপুরে ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নুর মোহাম্মদ ফরিক বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি ওই এলাকার মাহফুজুল ইসলামের স্ত্রী। আত্মহত্যা সঠিক কারণ জানা যায়নি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আয়শা আক্তার পরিবারের লোকজন অজান্তে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত আয়শা আক্তারের আহমেদ রেজা নামে ১০ মাসের পুত্র সন্তান রয়েছে।
৯ নং ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিন আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, আয়শা আক্তার বছর খানেক ধরে অসুস্থ ছিল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানান ইউপি সদস্য।
পুলিশ উপ-পরিদর্শক রফিক বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।












