৩১ মার্চ ২০২৬

বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বাংলাধারা ডেস্ক »

গুড়ার শেরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ভোর আনুমানিক ৫টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোডে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি ট্রাকের চালক ও একটি ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও তিনজন আহত হন। মৃতদেহগুলো উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন বলেন, একটি ট্রাকের চালকের নাম হাফিজুর রহমান। এছাড়া বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে সকাল সাড়ে ৭টায় কলেজ রোডেই রাস্তা পার হওয়ার সময় আমেনা বেগম (৩৫) নামে এক নারীর বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন