বাংলাধারা ডেস্ক »
বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।
মেয়র কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর নগরীর টাইগারপাসে অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করেন।
দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের আজকের উন্নয়ন ও অগ্রগতির পেছনে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান। তিনি বেঁচে থাকলে দেশ ইতিমধ্যেই উন্নত দেশে পরিণত হতো।’
বৃহস্পতিবার বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্যারেড ময়দানে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নানা আয়োজনে দিবসটি উদ্যাপন করেছে চসিক।
ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, প্যানেল মেয়র-২ আলহাজ্ব গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চসিক শ্রমিক ও কর্মচারী লীগ সিবিএ সভাপতি ফরিদ উদ্দীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি জাহিদ উদ্দীন, যুগ্ম সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী, চসিক অস্হায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. সালাউদ্দীন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, সহ-সভাপতি খোকন বনিক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, গোলাম নুর, ফরিদ আহমদ, জাহিদ উদ্দীন চৌধুরী প্রমুখ।












