১৯ মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতের প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল

বোয়ালখালী প্রতিনিধি » 

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগ। রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শীহদ মিনার চত্বরে পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শেখ শহিদুল আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক নুরুল গণি শাহ্, আওয়ামী লীগ নেতা মোঃ রফিক, বেলাল মো. সাইফুদ্দীন, মো. ইব্রাহীম, পৌরসভা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক তালুকদার, পৌর আওয়ামী লীগ নেতা মঈনুদ্দিন বাদল, আবুল কাসেম, জে এস বাহাদুর, মো. সোলায়মান,মো. ইমরান, মো. পারভেজ, মো. সেলিম প্রমুখ।

এ সময় বোয়ালখালী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ ও অবিলম্বে হেফাজত নেতা বাবু নগরী ও মামুনুল হককে জাতীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেওয়া উসকানিমূলক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন