বাংলাধারা প্রতিবেদন »
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মাহাবুব রহমান রুহেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মিরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে তারা বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
সে সময় মিরসরাই আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়াসহ পৌরসভা ও ১৬ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম












