২৭ মার্চ ২০২৬

বঙ্গমাতার জন্মদিনে মাটিরাঙ্গাতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি  »

‘সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ এ প্রতিপাদ্যে উজ্জীবিত হয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

রবিবার (৮ আগস্ট) ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতার উপরে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন আলোচনা সভা দোয়া ও দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক ‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্যা। আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাঙ্গালীর দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের মহিয়সী নারী, বাঙ্গালির সকল লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারি,সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী,সমাজ সেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল, সহ জনপ্রতিনিধি, সুুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

আলোচনা সভা শেষে , মাটিরাঙ্গা উপজেলার নির্বাচিত ৭ জন দু:স্থ নারীর মধ্যে সেলাই মেশিন, মোবাইল ব্যাংকিংয়ের (নগদ)’র মাধ্যমে ৫ জন অসচ্ছল নারীকে নগদ অর্থ হাতে তুলেদেন প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: হেদায়েত উল্যা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন