১৩ মার্চ ২০২৬

বছরের প্রথম চন্দ্রগ্রহণ আজ

বাংলাধারা ডেস্ক »  

বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ। বিশ্বের মত বাংলাদেশ থেকেও দেখা যাবে এই গ্রহণ। বাংলাদেশ সময় শুক্রবার(১০ জানুয়ারি)রাত ১১টা ৭ মিনিট ৪৫ সেকেন্ডে গ্রহণ শুরু হবে।  শেষ হবে ১১ জানুয়ারি ভোর ৩টা ১২ মিনিট ২৪ সেকেন্ডে। তবে আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে।ময়মনসিংহ ও চট্টগ্রাম থেকে ১১টা ৫ মিনিটে, সিলেট থেকে ১০টা ৫৯ মিনিটে, খুলনা থেকে ১১টা ১৩, বরিশাল থেকে ১১টা ১০ এবং রাজশাহী থেকে ১১টা ১৩ মিনিটে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে এটি পূর্ণ চন্দ্রগ্রহণ নয়। এটিকে বলা হয় উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়বে, কিন্তু ছায়াটি খুব গাঢ় হবে না, খুব হালকা হবে। ফলে আকাশ পুরো অন্ধকার হয়ে যাবে না। হালকা আলো কমে যাবে।পূর্ণ চন্দ্রগ্রহণ হলে ছায়াটা গাঢ় হয়। এ ধরনের গ্রহণ প্রায়ই হয়।

জ্যোতিবিদরা জানান, সূর্য, পৃথিবী ও চাঁদ যখন এখই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা হয়।  সবসময় পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে যায় না। তখন চাঁদের একটা অংশের উপরে ছায়া পড়ে ও শুধু সেই অংশটাই কালো দেখায়। এই ঘটনাকে বলা হয় উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। চলতি বছর আরও তিনটি চন্দ্রগ্রহণ হবে। এরমধ্যে দ্বিতীয়টি ৫ জুন, পরে ৫ জুলাই ও সবশেষ ৩০ নভেম্বর হবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চীনের ইউনানের দক্ষিণ-পশ্চিম দিকে চন্দ্রগ্রহণের কেন্দ্রীয় গতিপথ। ভারতের দাহোর ও উত্তর-পশ্চিম দিকে সর্বোচ্চ গ্রহণ হবে। সৌদি আরবের আলহাফিয়ার উত্তর-পূর্ব দিকে চন্দ্রগ্রহণ শেষ হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ