বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটি এলাকা থেকে কর্ণফুলীতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ।
রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ-পুলিশ বন্দরের ৫ নম্বর জেটি এলাকার পাড় থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, লাশের গায়ে হাফ হাতা গেঞ্জি ও ফুল জিন্স প্যান্ট পরা ছিলো। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এখানো পর্যন্ত লাশের কোন পরিচয় মেলেনি। পার্শ্ববর্তী থানায় এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছে।’
বাংলাধারা/এআই












