১৩ মার্চ ২০২৬

বন্দর নিয়োগে চট্টগ্রামের প্রার্থীদের অগ্রাধিকারের দাবি

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বন্দরে কম্পিউটার অপারেটর পদে নিয়োগে চট্টগ্রাম বিভাগকে অগ্রাধিকারের ভিত্তিতে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে প্রার্থীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে নগরীর কাস্টমস মোড়ের চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকে চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা এই মানববন্ধন করে।

এতে অংশ নেন নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম, অমিতাভ বাবু, কবির আহমদ প্রমুখ।

মানববন্ধনে বন্দরে নিয়োগের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা।

২০১৭ সালে চট্টগ্রাম বন্দরে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবার পরে নিয়োগ কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা ও কোটার ভিত্তিতে পূর্ণাঙ্গ ফলাফল ২০১৯ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত উক্ত পদের পূর্ণাঙ্গ ফলাফল চট্টগ্রাম বন্দরের ওয়েবসাইটে প্রকাশ করেনি বলে জানা যায়।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ