আনোয়ারা প্রতিনিধি»
আনোয়ারা উপজেলায় বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে বনবিভাগ।
বৃহষ্পতিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, চট্টগ্রাম জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা দ্বিপান্বিতা ভট্টাচার্য্য,বাঁশখালীর জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
এসময় ৭ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ লক্ষ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা বলেন, হাতি এমন একটা প্রাণী, যে চাইলে এগুলো নিয়ে যাওয়া যায় না। এরা স্বেচ্ছায় যতক্ষণ যাবেনা ততক্ষণ আমাদের এগুলোকে পর্যবেক্ষণ করা ছাড়া আর কিছুই করার থাকেনা। চারদিকে যেভাবে বন-জঙ্গল ধ্বংস করা হচ্ছে তাতে বণ্যপ্রাণীরা খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে আসছে। এজন্য আমাদেরকে আরো সচেতন হতে হবে।
বাংলাধারা/এফএস/এফএস












