১৮ মার্চ ২০২৬

বর্ণবাদ বিরোধী আইকন ডেসমন্ড টুটু আর নেই

আন্তর্জাতিক ডেস্ক »

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আইকন আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। শান্তিতে নোবেল জয়ী টুটু রোববার ৯০ বছর বয়সে মারা যান। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ কথা জানিয়েছেন।

টুটু আজীবন বর্ণবাদ, সমকামিতা ও ধর্মীয় মতবাদের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করেন। বর্ণবাদ বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রাখার জন্য ১৯৮৪ সালে ডেসমন্ড টুটুকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ছিলেন টুটু। তিনি ছিলেন দেশ-বিদেশের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, আর্চবিশপ ডেসমন্ড টুটু একটি স্বাধীন দক্ষিণ আফ্রিকা অর্জনে সহায়তা করেছিলেন।

সিরিল রামাফোসা আরো বলেন, আর্চবিশপ ডেসমন্ড টুটু ছিলেন একজন আইকনিক আধ্যাত্মিক নেতা। তিনি ছিলেন বর্ণবাদ-বিরোধী কর্মী ও বিশ্ব মানবাধিকারের প্রচারক।

রামাফোসা টুটুকে একজন নীতিবান ও বাস্তববাদী নেতা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, টুটু ছিলেন অসাধারণ বুদ্ধিমান, সৎ অপরাজেয় একজন মানুষ।

টুটু ১৯৩১ সালের ৭ অক্টোবর জোহানেসবার্গের পশ্চিমে ছোট্ট শহর ক্লার্কসডোরে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষক হিসেবে প্রশিক্ষণ নেয়ার পর কৃষ্ণাঙ্গ শিশুদের জন্য নিম্নমানের শিক্ষা ব্যবস্থা দেখে ক্ষুদ্ধ হন। এ কারনে তিনি পরে ধর্মযাজক হন। ১৯৮৬ সালে ৩০ বছর বয়সে তিনি আর্চবিশপ হিসেবে নিয়োগ পান।

আরও পড়ুন