বাংলাধারা প্রতিবেদন »
শুরু হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে বার্ষিক এ আয়োজনের উদ্বোধন করেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের চিফ অপারেশন অফিসার ক্যাপ্টেন তানভীর হোসেন।
এসময় দাবার ঘুটি চালের মাধ্যমে বার্ষিক ক্রীড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, প্রধান অতিথি ক্যাপ্টেন তানভীর হোসেন ও অতিথি মো. রেজাউল করিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সাধারণ ফরিদ উদ্দিন চৌধুরী।
যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, ক্লাবের ক্রীড়া সম্পাদক ও বার্ষিক ক্রীড়া পরিচালনা উপকমিটির আহবায়ক দেবাশীষ বড়ুয়া দেবু।
এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এবং সাইফ পাওয়ারটেক লিডিটেডের এইচআর অ্যান্ড এ্যাডমিন এর সিনিয়র ম্যানেজার মো. রেজাউল করিম।
সভাপতির বক্তব্যে আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য-সদস্যা, সহধর্মিনী এবং পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিন্তু এবার বৈশ্বিক করোনার কারণে ইচ্ছা থাকা সত্বেও সদস্যদের সন্তানদের ইভেন্টসমূহ বাতিল করে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র সদস্য ও সহধর্মিনীদের মাঝে সীমাবদ্ধ রাখা হয়েছে।
গতবারের মতো এবারও বার্ষিক ক্রীড়ায় সহায়তা করায় সাইফ পাওয়ারটেক লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য তরফদার মো. রুহুল আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফ পাওয়ারটেক লিমিটেডের চিফ অপারেশন অফিসার ক্যাপ্টেন তানভীর হোসেন বলেন, দেশের আমদানি-রপ্তানির ৯০শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। আর বাংলাদেশের শতকরা ৬০ ভাগ কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ সম্পন্ন করে সাইফ পাওয়ারটেক। একইসঙ্গে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাইফ পাওয়ারটেক দেশের ক্রীড়াঙ্গণসহ বিভিন্ন সেক্টরে অবদান রেখে চলেছে।
এ সময় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মনজুর কাদের মনজু, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য স ম ইব্রাহীমসহ ক্লাবের স্থায়ী- অস্থায়ী সদস্য এবং বিভিন্ন মিডিয়ার বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এআর












