বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে পারিবারিক কলহের জেরে রহস্যজনক কোরোসিনের আগুনে দগ্ধ গৃহবধু শারমিনকে বাঁচানো গেল না। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকায় পারিবারিক কলহের একপর্যায়ে শারমিন আকতার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তার শরীর প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার স্বামীও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
তিনি বলেন, শুক্রবার ভোরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে আনলে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তাকে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
এর আগে, বৃহস্পতিবার (২৯ অগাস্ট) দিবাগত রাত ১০টার উপজেলার পূর্ব চরণদ্বীপ ৯নং ওয়ার্ডের ঘাটিয়াল পাড়ার তনজিয়া বাপের বাড়ির আমিনুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম গত তিনদিন আগে ওমান থেকে দেশে আসেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পারিবারিক কলহের জেরে সাইফুল ইসলাম ও তার স্ত্রী শারমিন অগ্নিদগ্ধ হন।
দগ্ধ সাইফুল ইসলাম (২৮) ও তার স্ত্রী শারমিন আকতারকে (২৬) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬নং বার্ন ও প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে ভর্তি করা করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
বাংলাধারা/এফএস/এমআর












