বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি»
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের খাটখালী বাজার জলকদর খাল থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে গণ্ডামারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খাটখালী বাজারের পাশে জলকদর খালে বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে লাশের বিষয়টি স্থানীয়রা বাঁশখালী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় কলিম উল্লাহ মিসবাহ জানান, আমরা গতকাল থেকে খাটখালী বাজারে এই ভবঘুরে বৃদ্ধাকে দেখতে পাই। সে সারাদিন বাজারের আশে-পাশে ঘুরছিল। আজ সকালে বাজারের পাশে জলকদর খালে বৃদ্ধার লাশটি দেখতে পাই আমরা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে গণ্ডামারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই প্রদীপ জানান, সকাল ৯ টার দিকে জলকদর খালের পাশে পড়ে থাকা একটি বৃদ্ধার মরদেহ উদ্ধার করি আমরা। ধারনা করা হচ্ছে অতি বৃষ্টি অথবা জোয়ারের পানিতে ডুবে মারা গেছে বৃদ্ধটি। মরদেহর পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এফএস












