২৬ মার্চ ২০২৬

বাঁশখালীতে অস্ত্র-গুলিসহ ‌একজন গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রসহ মো. সাহাব উদ্দিন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় বাঁশখালী থানাধীন হালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহাব উদ্দিন উপজেলার সরল গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঁশখালীর হালিয়াপাড়া থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন