২৩ মার্চ ২০২৬

বাঁশখালীতে ‘আমেরিকা প্রবাসী’র উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালী উপজেলায় আমেরিকা প্রবাসী-ক্যালিফোনিয়া এমপিআই আইটি স্পেশালিস্ট আ.ন.ম অহিদুল আলমের উদ্যোগে উপজেলার কয়েক শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালীপুর ইউনিয়নে পবিত্র রমজানের উপহার স্বরূপ এসব ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শাহাদাত আলম, আ.ন. ম. ফরহাদুল ইসলামসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় আমেরিকা প্রবাসী আ.ন. ম অহিদুল আলম মুঠোফোনে জানান, আমাদের দেশের অসহায় মানুষের মাঝে ইফতার উপহার দিতে পেরে আমি আনন্দিত। আগামীতেও দেশের মানুষের পাশে থাকব। এছাড়াও সমাজের বিত্তবানদের অনুরোধ করবো যে যার জায়গা থেকে সমাজের অসহায় গরীব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ