১৩ মার্চ ২০২৬

বাঁশখালীতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের বাঁশখালী থানার বৈলছড়িতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামসুল ইসলাম ওরফে ডাকাত শামসুকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামসু বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামসুল ইসলাম ওরফে ডাকাত শামসু চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বৈলছড়ি এলাকায় অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় ২০টি মামলা রয়েছে। আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ