১৩ মার্চ ২০২৬

বাঁশখালীতে জেনারেল হাসপাতাল উদ্বোধন

বাঁশখালী প্রতিনিধি»

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে বাঁশখালী জেনারেল হাসপাতাল (লিমিটেড) নামে একটি আধুনিক বেসরকারী হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) বিকালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসকে সামনে রেখে হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে, এতে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর দুই বরেণ্য আলেম শাহ সুফি আলহাজ্ব ইসহাক হজুর, আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

হাসপাতাল সূত্রে জানা যায়, এই হাসপাতালটি বাঁশখালী তথা দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে আধুনিক হাসপাতাল। এতে আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরি, এক্স-রে আল্ট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, মা ও নবজাতক পরিচর্যা, হোম সার্ভিস সহ বিভিন্ন উন্নত মানের সেবা রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক জাফর সাদেক, চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের ডাইরেক্টর জিয়াউল কাদের, অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, অত্র হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোক্তার হোসেন সিকদার, আলী নেওয়াজ চৌধুরী ইরান, সাদুর রশিদ চৌধুরী, ডাইরেক্টর তমিজ উদ্দীন হেলালী, সৈয়দ মুর্তুজা আলী, আ.ন.ম মহিউদ্দীন, শহিদুল মোস্তফা, হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম, ও ডা: মুবিনুল জক, ডা: রাশেদুল ইসলাম সহ প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ