২২ মার্চ ২০২৬

বাঁশখালীতে ডাম্পার চাপায় প্রাণ গেলো শিশুর

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালীর বাহারছড়ায় ইটবোঝাই ডাম্পার গাড়ির চাপায় মোহাম্মদ তারেকুল ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের বশির উল্লাহ্ মিয়াজী বাজারের দক্ষিণে প্রায় ১ কিলোমিটার দূরে পশ্চিম বাঁশখালা গ্রামের অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু তারেকুল ঘটনাস্থলে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলে মারা যান।

নিহত শিশু তারেকুল ইসলাম একই ইউনিয়নের মেহের বাপের বাড়ীর ৪ নম্বর ওয়ার্ড বাঁশখালা গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে। সে পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাহারছড়ার পশ্চিম বাঁশখালা স্থানীয় অভ্যন্তরীণ সড়কের কাজে নিয়োজিত বেপরোয়া ইটবোঝাই ডাম্পারটি দক্ষিণ দিক থেকে দ্রুত গতিতে এসে শিশু তারেকের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে হয়ে মারা যান।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারিভাবে রাস্তার উন্নয়নের কাজে ডাম্পারটি ইটবোঝাই করছে। এ সময় অসতর্কতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামসহ আমরা ঘটনাস্থলে আছি। আমরা বিষয়টি খতিয়ে দেখতেছি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ