বাঁশখালী প্রতিনিধি»
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সরল ইউনিয়নে পানিতে ডুবে সানিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে সরল ইউনিয়নে ৫নং ওয়ার্ড মিনজিরিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সানিয়া ঐ এলাকার মো. রুবেলের কন্যা।
নিহত শিশুর স্বজন মোঃ মিজান বলেন, প্রতিদিনের মত বাড়ির লোকজন দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশু সানিয়া উঠানে খেলা করছিল। হঠাৎ সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন সানিয়া কে খুঁজতে গেলে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা সানিয়া কে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. জিহান নুর জানান, সরলে পানিতে পড়া শিশু সানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা যায়। এ নিয়ে গত কয়েক সপ্তাহে বাঁশখালীতে পানিতে ডুবে দশের অধিক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অসচেতনতা ও সঠিক পরিচার্যর অভাবে এই সব মৃত্যু হচ্ছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এফএস












