২৬ মার্চ ২০২৬

বাঁশখালীতে পুকু‌রে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি»

চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলার চাম্বল ইউ‌নিয়‌নে পশ্চিম চাম্বল এলাকায় পুকুরে ডুবে মোহাম্মদ সায়েদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) মঙ্গলবার সন্ধায় পশ্চিম চাম্বল সিকদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সায়েদ ঐ এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ ফেরদৌসের ছেলে বলে জানা যায়।

শিশু সায়েদের মামা রফিক জানান, মঙ্গলবার সন্ধায় হঠাৎ ক‌রে বৃ‌ষ্টি এ‌লে প‌রিবা‌রের লোকজন বাড়িতে ডুকে যায়। এক পর্যায়ে সবার অ‌গোচ‌রে সায়েদ বা‌ড়ির পাশের পুকু‌রে প‌ড়ে যায়। পরে সবাই মিলে খোঁজ করলে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সায়েদের মৃত্য হয়।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন