বাঁশখালী প্রতিনিধি»
পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হাফেজ মুমিনুল হক চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার( ৩ এপ্রিল) বিকেলে উপজেলার বাহারছড়া ইলশা গ্রামে ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্ধশতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে পবিত্র রমজান এর উপহারস্বরুপ এসব ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় হাফেজ মুমিনুল হক চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাদুর রশিদ চৌধুরী, পরিচালক রাশেদুল ইসলাম চৌধুরী, পরিচালক মইন উদ্দিন চৌধুরী সমশেদ সহ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান সাদুর রশিদ চৌধুরী, সমাজের অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করাই এই ফাউন্ডেশনের লক্ষ্য।আগামীতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অসহায়দের পাশে থাকব। এছাড়াও সমাজের বিত্তবানদের অনুরোধ করবো এই কঠিন সময়ে যে যার জায়গা থেকে সমাজের অসহায় গরীব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।












