বাংলাধারা প্রতিবেদন »
বাঁশখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (৩০ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। নিহত জলদস্যুর নাম মো. ইরান (৩৫)। সে পূর্ব চাম্বল এলাকার মো. সিরাজ প্রকাশ সিরাজ ফকিরের ছেলে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় সকাল সোয়া ৮টার দিকে র্যাবের একটি টহল দলের সঙ্গে জলদস্যুদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ এবং একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, কুখ্যাত ডাকাত ইরানের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টির মতো মামলা রয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর












