বাঁশখালী প্রতিনিধি»
চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ মামলার আসামি মোঃ নুরুল হুদা ওরফে পুইন্যা ডাকাত (৫০) কে অস্ত্রসহ আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে বাঁশখালীর জঙ্গল পুঁইছড়িতে ৩ ঘন্টার শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজিসহ তাকে আটক করে পুলিশ।
তার বিরুদ্ধে বাঁশখালী সহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, খুন,মাদক,চাঁদাবাজি ও বন মামলা সহ ১৫ টি মামলা রয়েছে বলে জানায় বাঁশখালী থানা পুলিশ।
বাঁশখালী থানার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন জানান, সকালে পুলিশের একটি বিশেষ টিম বাঁশখালীর জঙ্গল পুইছড়ি এলাকায় ৩ ঘন্টার শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে দুই টি দেশীয় তৈরী এলজি সহ নুরুল হুদা ওরফে পুইন্যা ডাকাত কে আটক করে। আগেও তার বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি চাঁদাবাজি মামলাসহ কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় আরও একটি অস্ত্র মামলা রুজু করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/এফএস












