২৬ মার্চ ২০২৬

বাঁশখালী আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি দিলীপ, সম্পাদক দিদারুল আলম

বাঁশখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি অ্যাডভোকেট দিলিপ কুমার দাশ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ দিদারুল আলম জয়ী হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

এছাড়াও সহ-সভাপতি পদে অ্যাডভোকেট ফজল আকবর জয়নাল আবেদীন বেলাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মহিউদ্দীন চৌধুরী, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট নাজমুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট লিংকন তালুকদার।

বাঁশখালী আইনজীবী সমিতির ২য় বারের মত নির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম বলেন, বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলাভাবে ভোট প্রদান করে। সবার দোয়া ও সহযোগিতায় গতবারের মত এই বারেও নির্বাচনে জয়ী হয়েছি। ইনশাআল্লাহ বাঁশখালী সমিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল খালেক বলেন, দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলাভাবে ভোটাররা তাদের ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করে। এছাড়াও আমি ও আমার নির্বাচন কমিশনার সুন্দর ও সুশৃঙ্খলাভাবে নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর ছিলাম। আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেয়ে আনন্দিত।
নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন