বাঁশখালী প্রতিনিধি»
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা চাঁনপুর প্রধান সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ অক্টোবর) বেলা ৩টার সময় উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চানপুর বাজার পুরান ঘাট এলাকার মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজের পরে এলাকায় দুর্গন্ধ হলে স্থানীয়রা দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে চানপুর বাজার পুরান ঘাট এলাকায় সডকের পাশে গলায় গামছা মোড়ানো বস্তাবন্দি মরদেহটির সন্ধান পান। পরে তারা বিষয়টি বাঁশখালী থানা পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামাল উদ্দীন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছি। প্রাথমিকভাবে লাশটি কোনো পুরুষের বলে মনে হচ্ছে। তবে চেহারা কিছুটা বিকৃত হয়ে যাওয়ায় এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাধারা/এফএস/এফএস












