২০ মার্চ ২০২৬

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৮৬১ সদস্যকে পুরস্কৃত করেছে জাতিসংঘ

বাংলাধারা প্রতিবেদন  »

দক্ষিণ সুদানের বেসামরিক জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৮৬১ সদস্যকে পুরস্কৃত করেছে জাতিসংঘ। তাদের মধ্যে, ১৯ জন নারী সদস্যও রয়েছেন। খবর আনাদোলু নিউজ এজেন্সি।

ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনএমআইএসএস) এর পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়েছে, দক্ষিণ সুদানের বাউ এবং কুজাওক এই দুই শহরে বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এ ব্যাপারে বাংলাদেশের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর পরিচালক আব্দুল্লাহ ইবনে জাইদ বার্তাসংস্থা আনাদোলুকে জানিয়েছেন, শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। সাতটি দেশের আট মিশনে বাংলাদেশের ছয় হাজার ৮৫০ জন সশস্ত্র বাহিনীর সদস্য কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের সদস্যদের এই অর্জন বিশ্বের মধ্যে দেশের মুখ উজ্জ্বল করেছে। পাশাপাশি, এই প্রাপ্তি বৈশ্বিক শান্তি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

প্রসঙ্গত, গত দুই দশকের অধিক সময়কাল ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সক্রিয় অংশগ্রহণ করে আসছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একটি ইতিবাচক ভাবমূর্তি প্রদর্শন করতে সক্ষম হয়েছে।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন