১৮ মার্চ ২০২৬

বাংলাদেশের সামনে পাহাড় সমান টার্গেট

বাংলাধারা স্পোর্টস  »

পাল্লেকেলেতে আজ রোববার টেস্টের চতুর্থ দিন দ্রুত গতিতে রান তুলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশি বোলারেরা উইকেট নিলেও রানের গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে ৪৩৬ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা। জিততে হলে এই পর্বতসম লক্ষ্য টপকাতে হবে সফরকারীদের।

লাঞ্চের পর ব্যাটিংয়ে বেশিক্ষণ সময় নেয়নি শ্রীলঙ্কা। প্রায় ৩০ মিনিটের মতো ব্যাট করে স্কোর বোর্ডে ৯ উইকেটে ১৯৪ রান তুলেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের লিডসহ স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৩৬ রানে।

গতকাল শনিবার তৃতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৫১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ২৪২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে ১৭ রান তুলতে দুই উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। এর মধ্যে একটি নিয়েছেন মিরাজ। বাকি উইকেটটি নিয়েছেন তাইজুল। ২৫৯ রানে এগিয়ে থেকে আজ রোববার চতুর্থ দিন শুরু করবে শ্রীলঙ্কা।

কাল ব্যাট হাতে শুরুটা আশা জাগানিয়া ছিল বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন তামিম। এরপর ওয়ানডে স্টাইলে খেলে তুলে নেন ক্যারিয়ারের ৩১তম টেস্ট হাফসেঞ্চুরি। মাত্র ৫৭ বল খেলে আট বাউন্ডারিতে সিরিজে টানা তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

৩৪.২ ওভার বোলিং করে ১২৭ রানে ৪ উইকেট নিয়েছেন তাসকিন। টেস্টে এটাই ক্যারিয়ারসেরা বোলিং। আগের সেরা ছিল ৩ উইকেট।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন