২১ মার্চ ২০২৬

বাংলাদেশ ইউনেস্কো নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত

বাংলাধারা ডেস্ক »

ইউনেস্কো নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৯ নভেম্বর) ইউনেস্কো সদর দপ্তরে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিষদের ২০৮ তম সভায় ৫৮ সদস্য রাষ্ট্রের মধ্যে ইলেক্টোরাল গ্রুপ ৪ থেকে বাংলাদেশকে সহ সভাপতি নির্বাচিত করা হয় ।

এই নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য গ্রুপ হতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথোপিয়া ও মিশর। বাংলাদেশ ২০১৭-২০২১ মেয়াদে ইউনেস্কো-এর নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য।

ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে আগামী ২ বছর এশিয়া ও প্রশান্ত অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাসহ কল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন