বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।
শুরু হওয়া বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
এর আগে সর্বশেষ ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে জেইসি বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশ।
এদিকে রবিবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
ঢাকা সফরকালে জেইসি বৈঠকে অংশগ্রহণ ছাড়াও একাধিক সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক চলছে

আরও পড়ুন
অবশেষে চাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুন
ব্যালন ডি’অরে পঞ্চম, তবু ছয় দেশের পছন্দের শীর্ষে মেসি
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র: ডা. শাহাদাত
আরব আমিরাতে সংবর্ধিত সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন এ্যানেল
এ সম্পর্কিত আরও
টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম
বিদেশের কারাগারে ১৫ হাজারের বেশি বাংলাদেশি, সহায়তা নিয়ে অভিযোগ
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ
অবশেষে চাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুন
ব্যালন ডি’অরে পঞ্চম, তবু ছয় দেশের পছন্দের শীর্ষে মেসি
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র: ডা. শাহাদাত
আরব আমিরাতে সংবর্ধিত সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন এ্যানেল
প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম