১৯ মার্চ ২০২৬

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার

বাংলাধারা প্রতিবেদন »

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্তকতা অবলম্বন করে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবির পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান এ সিদ্ধান্ত জানান।

তিনি জানান, বিজিবি সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে। কেউ যদি অনুপ্রবেশের চেষ্টা করে, কতৃপক্ষের আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ‘মিয়ানমার সেনা অভ্যুত্থানের বিষয়টি তাদের দেশের নিজেদের ব্যাপার। সেটার সঙ্গে সীমান্তের এই মুহূর্তে সর্ম্পক নেই। এ ব্যাপারটা বিজিবি সদর দপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’  

কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে। কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সদস্যরা সতর্ক রয়েছেন। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাপাশি সীমান্ত দিয়ে ইয়াবাসহ মাদক চোরাচালান প্রতিরোধেও কাজ করছে বিজিবি।’

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন