২৮ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি »

‘মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান’ উল্লেখ করে মুক্তিযোদ্ধা লীগকে আরো শক্তিশালী ও গতিশীল করার জন্য এবং জননেন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের কর্মী সমাবেশ ২০২১অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী হলে কর্মী সমাবেশ হয়।

কর্মী সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অধ্যাপক সৌরভ তালুকদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন মানিক।

এতে ব্যক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা এস.কে সিকদার, মো: হোসেন আক্তার, মো. সাগর আহমেদ, বাংলাদেশ মহিলা মুক্তিযোদ্ধা লীগ সহ- সভাপতি সাগরাণী চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সর্বসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ খাগড়াছড়ি শাখার জেলা উপজেলা নেন্ত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন