বাংলাধারা প্রতিবেদন »
আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যবসা বাণিজ্যের অন্যতম সংগঠন ‘বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের’ সাধারণ সভা স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ জুন) চট্টগ্রাম নগরীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ হারুনের সঞ্চালনায় ভাইস চেয়ারম্যান মো.রিয়াজ উদ্দিন খানসহ বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচিত পরিচালকবৃন্দ এবং সংগঠনের সকলস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিগত অর্থবছরের বিবরণী পাশ হওয়ার পাশাপাশি নতুন অর্থ বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বাংলাদেশ ব্যাংক, এনবিআর, চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সকল স্টেক হোল্ডারদের সাথে ব্যবসা বাণিজ্যের সমস্যা, সম্ভাবনাসহ কৌশলগত নানা বিষয়ে বক্তারা আলোকপাত করেন। সেই সাথে নির্বাচিত নেতৃবৃন্দের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা ও দাবী আদায়েও সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানান।
চলতি বছরের ২৩ এপ্রিল দায়িত্বভার গ্রহণের পর থেকে ইতোমধ্যে ১৮টা স্ট্যান্ডিং কমিটি গঠন, ৮ জন শিপিং ব্যক্তিত্বকে নিয়ে এডভাইজরি বোর্ড গঠন করে সংগঠনের কর্মকাণ্ডে গতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫টা বোর্ড মিটিং, ৫টা স্ট্যান্ডিং কমিটির মিটিং করে কর্মপন্থা নিধারণ করে সংশ্লিষ্ট অন্যান্য ট্রেড বডি চিটাগং সিএন্ডএফ এসোসিয়েশন, বাংলাদেশ ফ্রেইট ফরেয়ার্ডাস এসোসিয়েশন(বাফা), চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান সহ উদ্ধর্তন কর্মকর্তা, চট্টগ্রাম কাস্টমস কমিশনারের সাথেও বৈঠক করে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরীর সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
শিপিং এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ আরিফ জানান, শীঘ্রই আগ্রাবাদের মক্কা মদিনা টাওয়ারে একটি স্পেস ক্রয় করা হচ্ছে। এজিএমে গঠনতন্ত্র পরিবর্তন করে অর্ডিনারী সদস্যদর নাম সাধারণ সদস্য করার সিন্ধান্ত গৃহীত হয়। তাছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের সংখ্যা বাড়িয়ে ১জনের স্থলে ২জন বৃদ্ধি করার সিন্ধান্তও নেয়া হয় সভায়।’
বাংলাধারা/এফএস/এআই












