৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাধারার স্টাফ রিপোর্টার রবিউস সানির পিতার ইন্তেকাল

বাংলাধারা ডটকম’র স্টাফ রিপোর্টার মো. রবিউস সানি আকাশের পিতা মো. আবুল বাশার আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মো. আবুল বাশার ১৯৪৮ সালের ১২ মার্চ লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এলাহী বক্স কেরানী বাড়িতে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর।

তিনি তিন ছেলে, তিন মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাধারা পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন আমিন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ