১৮ মার্চ ২০২৬

‘বাংলাধারা’ সহ আরও ২৩ পোর্টাল পেল ‘সরকারের অনুমতি’

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে একমাত্র অনলাইন পোর্টাল হিসেবে সরকারী নিবন্ধন পেল বাংলাধারা ডট কম। এছাড়া সারাদেশে মোট ২৩টি নিউজ পোর্টাল ও ৬২টি পত্রিকার অনলাইন সংস্করণকে প্রাথমিক দেওয়া নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ থেকে উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বাংলাধারা ডট কম সহ দেশের মোট ২৩টি অনলাইন পোর্টালকে প্রাথমিক নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুমোদন প্রাপ্ত পোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

এর আগে ২০২০ সালে তিন দফায় সবমিলিয়ে ১৭৭টি নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে ওই বছরের ৩১ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর ৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় নিবন্ধনের অনুমতি পায় ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ।

এরপর ২৯ নভেম্বর তৃতীয় দফায় ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।

গত বছরের ১৭৭টি আর আজকের ৮৫টি (২৩টি নিউজ পোর্টাল ও ৬২টি পত্রিকার অনলাইন সংস্করণ) মিলিয়ে নিবন্ধনের অনুমতি পেল মোট ২৬২টি নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন সংস্করণ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন