২৯ মার্চ ২০২৬

বাংলা একাডেমির নতুন সভাপতি শামসুজ্জামান খান

বাংলাধারা ডেস্ক »

বাংলা একাডেমির সভাপতি হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খান। এ নিয়োগের ফলে অধ্যাপক ড. আনিসুজ্জামানের আসনে অধিষ্ঠিত হলেন তিনি।

রোববার (২৮ জুন) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিন বছর সভাপতির দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান খান। সভাপতির দায়িত্ব ও অন্য কার্যাবলী ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।

এর আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. আনিসুজ্জামান। সবশেষ ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেয়েছিলেন আনিসুজ্জামান। গত ১৪ মে আনিসুজ্জামান মারা যান।

এর আগে ১০ বছর শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এরও আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. আনিসুজ্জামান। সর্বশেষ ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেয়েছিলেন আনিসুজ্জামান। গত ১৪ মে আনিসুজ্জামান প্রয়াত হন। সদ্য প্রয়াত আনিসুজ্জামানের স্থলাভিষিক্ত করা হয়েছে শামসুজ্জামান খানকে।

১৯৪০ সা‌লে মা‌নিকগঞ্জ জেলায়, অধ্যাপক শামসুজ্জামান জন্ম নেন। কা‌জের স্বীকৃ‌তি স্বরূপ পে‌য়ে‌ছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। ২০১৯ সালে তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন