১৪ মার্চ ২০২৬

বাকলিয়ায় ভুয়া ডিবি আটক

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর বাকালিয়া থানার খালপাড় ময়দার মিল এলাকা থেকে ভুয়া ডিবি পরিচয়ধারী মো.জাহাঙ্গীর (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ আগস্ট) রাত পৌনে দশটার দিকে খালপাড় ময়দার মিল এলাকা থেকে তাকে আটক করা হয়। মো.জাহাঙ্গীর(৩৫) মিয়াখান নগর এলাকার মো.নুরুল ইসলামের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন জানান, মো. হৃদয় নামে এক গাড়ির ড্রাইভার তার বাবার চিকিৎসার জন্য টাকা নিয়ে হাসপাতালে যাচ্ছিল। এ সময় মো. জাহাঙ্গীর ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার কাছ থেকে ১১হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় চিৎকার চেঁচামেচি শুরু হলে ঘটনাস্থলে অনেক মানুষ জড়ো হয়।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। তাকে তল্লাশি করে হাতিয়ে নেওয়া ১১হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে জাহাঙ্গীর এবং তার সাথে আারো কয়েকজন সহযোগী আছে বলে সে জানায়।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওসি জানান, পুলিশের নাম ভাঙিয়ে লোকজনকে ভয় দেখিয়ে সে নানাভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজ করে থাকে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ