১২ মার্চ ২০২৬

বাকলিয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের বাকলিয়ায় স্বামীর সাথে অভিমান করে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূর নাম শিরিন বেগম (২৯)। তিনি বেগম পাঁচলাইশ থানার বহদ্দাহাট এলাকার মোহাম্মদ রুবেলের স্ত্রী। 

বৃহস্পতিবার (৩ জুন) সকালে নগরের বাকলিয়া থানাধীন তুলাতলি কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী মোহাম্মদ ‍রুবেল বলেন, রাতে স্ত্রীর সাথে আমার কথাকাটাকাটি হয়। ভোরে বাচ্চার কান্নার শব্দে ঘুম ভেঙে যায় আমার। ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী বিছানায় নেই। বিছানা থেকে উঠে পাশের রুমে দেখি সে গলায় ওড়না দিয়ে ঝুলে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎমক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বাড়ুয়া বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। পরে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন