১৪ মার্চ ২০২৬

বাকলিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন»

নগরীর বাকলিয়া থানাস্থ কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক যুবক নিহত হয়েছে।  যুবকটির নাম মো. সাইমুন(২০) বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন ওই এলাকার বশির খন্দকারের ছেলে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সুত্র জানায়, দুপুরে ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ