১৭ মার্চ ২০২৬

বাঙালহালিয়ায় বেঙ্গল কাপ্তাই জোন’র উদ্যোগে হেলমেট বিতরণ

রাজস্থলী প্রতিনিধি (রাঙামাটি) »

পার্বত্য চট্টগ্রাম শান্তিচূক্তির দুই যুগপূর্তি উপলক্ষে কাপ্তাই জোনের আওতাধীন রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া সাব-ক্যাম্পের সহযোগিতায় অটল ৫৬ কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় মোটর বাইক চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৩৩ জন মোটর বাইক চালক ও সাধারণ জনগণের মাঝে এসব হেলমেট বিতরণ করেন বাঙালহালিয়া সাব জোন ক্যাম্প কমান্ডার লে. শ ম মুবতাসীম মালিয়াত সৌধ।

এসময় উপস্থিত ছিলেন ক্যাম্প ওয়ারেন্ট অফিসার হাফিজ আল ফয়সাল, চন্দ্রঘোনা থানা ওসি তদন্ত ইশতিয়াক আহম্মদ, নবনির্বাচিত চেয়ারম্যান আদোমং মারমা, (বর্তমান) চেয়ারম্যান ঞোমং মারমা, ৬ নম্বর ওয়ার্ড নব নির্বাচিত মেম্বার শিমুল দাশ ও রাজস্থলী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমাসহ সাংবাদিক আয়ুব চৌধুরী প্রমুখ।

এসময় ক্যাম্প কমান্ডার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কাপ্তাই জোন সব সময় মানুষের পাশে আছে এবং থাকবেন। ভবিষ্যতেও দুর্গম এ পার্বত্য এলাকায় এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আপনারা যারা মোটর বাইক চালান আপনাদের নিরাপত্তা দুর্ঘটনা রোধ করার জন্য কাপ্তাই জোন এ কার্যক্রম হাতে নিয়েছেন। সব সময় নিজের নিয়ন্ত্রণে রেখে গাড়ী চালাবেন। ট্রাফিক আইন মেনে গাড়ি চালান সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সব সময় গাড়ি চালানো সময় হেলমেট নিজে পড়ুন অন্য জনকে পড়তে উৎসাহিত করুন। এ দুর্ঘটনায় থেকে এড়িয়ে চলুন।

আরও পড়ুন