বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক প্রচারণার ১৩তম দিনে নগরীর পাথর ঘাটা, বক্সিরহাট ও দেওয়ান বাজার ওয়ার্ডে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম চৌধুরী।
বুধবার (২০ জানুয়ারি) গনসংযোগকালে তিনি এলাকাবাসীকে সালাম ও শুভেচ্ছা জানান এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিন ওয়ার্ডের বিভিন্ন পথসভায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্যে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে উঠা ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হয় বক্সিরহাটকে। নানান কারণে জৌলুস হারাতে বসেছে ঐতিহ্যবাহী এ ব্যবসাকেন্দ্র। দখলের কারণে চাক্তাই, খাতুনগঞ্জ, বক্সিরহাট এলাকার চাক্তাই খাল ভরাট হয়ে দুঃখের কারন হয়ে উঠলে আমি প্রথম চাক্তাই খাল খননের জন্য সংগ্রাম কমিটি গঠন করেছিলাম। সিডিএ তত্বাবধানে পরিচালিত চলমান জলাবদ্ধতার মেগাপ্রকল্পের মাধ্যমে সে সংকট অচিরেই দুর হবে।
মেয়র পদে নৌকায় ভোট চেয়ে রেজাউল করিম চৌধুরী আরও বলেন, নির্বাচিত হলে আমি এলাকার নিত্য দিনের যানজট, জলজট, মাদক, সন্ত্রাস ও দুর্ণীতিমুক্ত, স্বাচ্ছন্দ্যময়, বাণিজ্যবান্ধব, নান্দনিক স্মার্ট সিটি গড়তে ব্যবসায়ী সংগঠনসহ সকল শ্রেণী পেশার লোকের পরামর্শ নিয়ে কাজ করব এবং এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, বিনোদন কেন্দ্র স্থাপন ও স্বাস্থ্যসেবাসহ নানামুখী উন্নয়ন কাজ গতিশীল করবো।
এবং প্রতিষ্ঠান গুলোতে নিয়মিত অনুদান ধর্মীয় শিক্ষা চালু করেছে। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। ব্যবসায়ীদের এখন ব্যাংকিং কাজে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়াতে হয়না। স্কুল ও কলেজে ভর্তি আবেদন, পরীক্ষার রেজিস্ট্রেশন, ফরম ফিলাপ ফি প্রদান ইত্যাদি এখন করা যায় ঘরে বসে। ধনী গরীব সকলেই মোবাইল ব্যবহার করতে পারে। বিএনপি নেতার এক লক্ষ, দেড় লক্ষ টাকার সিটি সেল মোবাইলের দিন বদলে দিয়ে সর্বনিম্ম ৫০০ টাকায়ও মোবাইল এসেছে বাজারে। যারা সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে দেশের তথ্য পাচার হবে বলে আধুনিক তথ্য প্রযুক্তি থেকে বাংলাদেশকে দুরে সরিয়ে রেখেছিল, তাদের একজন চট্টগ্রামকে ওয়াই ফাই নগরী গড়তে চায়। তাকে অসংখ্য ধন্যবাদ, তিনি আওয়ামী লীগের ডিজিটালাইজেশন বুঝতে শুরু করেছেন।
তিনি আরও বলেন, জনগণ বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, কারা অংগীকার করে রাখার জন্য আর কারা করে ভাঙ্গার জন্য। মিথ্যাচারীদের উদ্দেশ্যে বলি, তরুন প্রজন্ম জেগে আছে। তারা বলে, আর নয় ধোকা বাজি এবার শুধু নৌকাবাজি।
গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ ছাড়া দেশে উন্নয়ন হয় না। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জনগণের কাছে যাবেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথাগুলো বলবেন। আপনারা যদি সরকারের উন্নয়নের বার্তাগুলো জনগণের কাছে পৌঁছাতে পারেন তাহলে নিশ্চয়ই জনগন আমাদের ভোট দিবে।’
গণসংযোগকালে রেজাউল করিমের সাথে উপস্থিত ছিলেন মহনগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ চৌধুরী, কাউন্সিলর পদপ্রার্থী চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাজী নুরুল হক, মো. জাবেদ, পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী লুৎফুন্নেসা দোভাষ বেবী, রুমকি সেনগুপ্তসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/এআর






