বাংলাধারা প্রতিবেদন »
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের শূন্য আসন চট্টগ্রাম-৮ (বায়ালখালী-চাদগাঁও)-এ উপনির্বাচন আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ ডিসেম্বর। যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ দিন ২২ ডিসেম্বর। এ আসনে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হবে। ১৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে এ মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৬৭ বছর।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












