১৪ মার্চ ২০২৬

বান্দরবানে অপহরণের একদিন পর ৬ পাহাড়ি মুক্ত

বাংলাধারা ডেস্ক »

অপহরণের একদিন পর বান্দরবানের ছয় পাহাড়িকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে রুমা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামাখাল পাড়ার পাশে একটি পাহাড়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

রুমা থানা ওসি আবুল কাসেম জানান, মুক্তি পেয়ে সবাই নিজের বাড়ি ফিরে গেছেন।

মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন মংহ্রিঅং মারমা (৪৫), উগামং মারমা (৫০), মংগেইং মারমা (৩২), সিংথোয়াই মং মারমা (৩২), প্রুসিঅং মারমা (৪৩) ও থোয়াইহ্লাচিং মারমা (৫৬)।

রোববার একদল অস্ত্রধারী তাদের অপহরণ করে নিয়ে যায়।

রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ার‌্যান শৈবং মারমা বলেন, অপহরণের পরই সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার অভিযানে নামে। অভিযানের মুখে সোমবার বিকালে ছয় গ্রামবাসীকে সামাখাল পাড়ার একটি পাহাড়ে এনে ছেড়ে দিয়ে যায় অপহরণকারীরা।

“অপহৃতরা বলেছেন অপহরণের পর থেকেই তাদের অভুক্ত রাখা হয়েছে, যার কারণে তারা সবাই ক্লান্ত ও দুর্বল ছিলেন।”

শনিবার রাতে ১২-১৩ জনের সশস্ত্র একটি দল সামাখাল পাড়ায় এসে ‘মগ লিবারেশন পার্টির’ নামে মুরগি, চাল ও খাবার চায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা ক্ষুব্ধ হয়ে রোববার দুপুরে আবার এসে পাড়ার কারবারীর (গ্রাম প্রধান) খোঁজ করে। কারবারী উহ্লাচিং মারমাকে না পেয়ে এই ছয় গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়।

সূত্র : বিডি নিউজ

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ