১৭ মার্চ ২০২৬

বান্দরবানে আফিমসহ দুই যুবক আটক

বান্দরবান প্রতিনিধি»

থানচি উপজেলার র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ১ কেজি ৮শত গ্রাম আফিমসহ (মাদক) দুই যুবককে আটক করা হয়েছে।

রোববার রাত সাড়ে প্রায় ১০টার দিকে থানচি উপজেলার বাজার এলাকায় তাদেরকে আটক করা হয়েছে বলে র‍্যাব ও পুলশি সূত্রে জানা যায়।

আটককৃতরা, দংওয়াই ম্রো (২৪), থানচি উপজলোর ২নং তিন্দু ইউনিয়নের ২নং ওর্য়াড আমইপাড়া গ্রামে কাসু ম্রোর ছেলে। অপর একজন কাইং প্রো ম্রো (২৩) লামা উপজলোর চিংকুম পাড়ার রিংচুম ম্রোর ছেলে।

পুলিশ ও র‌্যাব সূত্রে আরো জানা যায়, দংওয়াই ম্রো (২৪) নামে মাদক ব্যবসায়ী থানচি র্দুগম এলাকা তিন্দু তগেকে আফিম নিয়ে আসে ও অপর একজন কাইং প্রো ম্রো (২৩) লামা হতে থানচি বাজারে অবস্থান করছে। এমন গোপন সংবাদ পয়েে র‌্যাব-৭ এর সহকারী সিনিয়র পুলিশ সুপার আনোয়ার হোসনে নেতৃত্বে থানচি বাজার এলাকায় অভিয়ান পরচিালনা চালায়।

এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৮শত গ্রাম আফমিসহ দুই যুবককে আটক করা হয়। যার আনুমানকি বাজারের মূল্য প্রায় দেড় কোটি টাকা।

থানচি থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) সুদীপ রায় জানান, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ১ কেজি ৮শ গ্রাম আফিমসহ দুই জনকে আটক করা হয়েছে। র‍্যাব-৭ জিজ্ঞাসাবাদ শেষে রাতে থানায় হস্তান্তর করেন। আটককৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন