বান্দরবান প্রতিনিধি»
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বস্তা পেচানো অবস্থায় নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে ৪নং সুয়ালক ইউনিয়নে ৩নং ওয়ার্ডের কদুখোলা এলাকায় নবজাতক শিশুকে উদ্বার করে এলাকাবাসী। পরে এলাকাবাসী ৯৯৯ নাম্বারে কল দিলে আইনশৃঙখলা বাহিনী রাতে গিয়ে নব্জাতক শিশুকে উদ্বার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
কদুখোলা স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, বাড়ির পাশের খালের কিনারে ১১টার দিকে বস্তা পেচানো অবস্থায় পড়ে ছিল। আমার স্ত্রী হাসিনা বেগম মাছ ধরতে গিয়ে পাশের খালে বাচ্চার কান্না শুনতে পেলে সামনে এগিয়ে গেলে বস্তা পেচানো অবস্থায় একটি বাচ্চা দেখতে পায়। পরে আমি ও আমার স্ত্রী বাচ্চাটিকে আমাদের বাসায় নিয়ে আসি।
এ বিষয়ে কদুখোলা ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল আলম বলেন, ঘটনাটি দুপুরে ঘটেছে। কে বার কারা বাচ্চাটিকে ফেলে রেখে গেছে জানা নাই। স্থানীয় এক পরিবার উদ্বার করেছে। পরে ৯৯৯ কল দিলে রাতে আইনশৃঙখলা বাহিনী এসে বাচ্চাটি উদ্বার করে নিয়ে গেছে।
বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মনজুরুল আলম বলেন, উদ্ধারকারী বাচ্চাটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাচ্চার পোর রিফেল্ক্স একটু কম। এজন্য আমরা ২৪ ঘন্টা সময় নিবো।
৪নং সুয়ালক ইউনিয়নে চেয়ারম্যান উক্যনু মারমা জানান, এক ঝিড়ি হতে নবজাতক শিশুকে উদ্বার করেছে স্থানীয় বাসিন্দারা। কে বা কারা রেখে গেছে সে বিষয়ে জানা যায়নি।
বান্দরবান সদর থানার ওসি তদন্ত অফিসার কানন চৌধুরী বলেন বাচ্চা, এলাকাবাসী ফোন করলে এক ঝিড়ি হতে শিশুকে উদ্বার করে সদর হাসপাতালে নিয়ে আসি। এ বিষয়ে উর্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে।












