৯ নভেম্বর ২০২৬

বান্দরবানে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

বান্দরবানের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনা রিজিয়ন।

রবিবার (২৬ জুন) সকালে বান্দরবান সদর সেনা রিজিয়নের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের ক্যাপ্টেন নাঈম পারভেজ।

এ সময় সেনা রিজিয়নের উদ্যেগে ৬৫ জন দুস্থ ও অসহায় পরিবার মাঝে মোট ৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বক্তব্যে প্রধান অতিথি ক্যাপ্টেন নাঈম পারভেজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোনো আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে, আজকের এ সহায়তা তারই একটি দৃষ্টামতমূলক উদাহরণ।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

এ সময় বান্দরবান সেনা রিজিয়নের ক্যাপ্টেন ফয়সাল, জেএসও-৩-সহ (এডুকেশন) রিজিয়ন সদর দপ্তর এর কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন