বাংলাধারা প্রতিবেদন »
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদক ব্যবসায়ীদের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে ঘুমধুম সীমান্তে রেজুমুখে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিজিবি’র দুই সদস্য হলো- সৈনিক ফরিদ উদ্দিন (২৪) ও সৈনিক মৃত্যুঞ্জয় (২৩)।
কক্সবাজার বিজিবি’র রিজিয়ন কমান্ডার সাজেদুর রহমান জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত রেজুমুখ বিজিবির সদস্যরা টহল দেওয়ার সময় থোয়াইংগা পাড়ায় মাদক বিক্রেতারা গুলি চালায়।
এসময় তাদের গুলিতে দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তাদের মধ্যে ফরিদ উদ্দিনকে সিএমএইচে ও মৃত্যুঞ্জয়কে রামু সামরিক হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












